নিজের মোবাইল নম্বর গোপন করে কল করুন - আর বন্ধুদের সাথে মজা করুন
অনেক সময় ব্যক্তিগত বা জরুরি প্রয়োজনে নিজের মোবাইল নম্বর গোপন করে কল করার দরকার হয়। ভালো খবর হলো, খুব সহজ কিছু পদ্ধতি ব্যবহার করে আপনি এটি করতে পারেন। অ্যান্ড্রয়েড বা আইফোনের সেটিংস, কিংবা নির্দিষ্ট কোড ডায়াল করেই নম্বর হাইড করে কল করা সম্ভব। এতে কল রিসিভার আপনার নাম্বার দেখতে পাবে না, বরং “Private Number” বা “Unknown Number” দেখাবে। যারা প্রাইভেসি বজায় রাখতে চান বা অপ্রয়োজনীয় কলব্যাক এড়াতে চান, তাদের জন্য এই পদ্ধতি বেশ কার্যকর। আলাদা কোনো অ্যাপ ছাড়াই, কয়েকটি ধাপে নিজের নম্বর গোপন করে নিরাপদে কল করুন এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন।
প্রথমে বলে রাখি , এই টিপস টি কেউ খারাপ কাজে লাগাবেন না। আর খারাপ কাজে
লাগালেও আমরা দায়ি না । এটা শুধু মজা করার জন্য ।
কল করবেন ঠিকই কিন্তু আপনার নম্বরটি থাকবে না রিসিভারের কাছে। যাকে বলে ম্যাজিক।
পোষ্টটি পড়ে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে? কীভাবে এটা সম্ভব?
আজকাল সবই সম্ভব । সবই অ্যাপসের কেরামতি।
জেনে নিন, কিভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায় তার নিয়মাবলী-
Voxox, Spoofcard, Tracebust, Caller Faker ID - এসব অ্যাপের সাহায্যে
কাউকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর। এক্ষেত্রে অ্যাপটি
ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর দেওয়া অন্য একটি
ভুয়া নম্বর প্রদর্শন করে থাকে। এসব অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় Tracebust এবং Caller Faker ID অ্যাপ। তবে প্রাথমিকভাবে এর ট্রায়াল ভার্সন ব্যবহার করা যাবে। পরবর্তীতে ব্যবহারের জন্য টাকা দিয়ে কিনতে হবে।
